জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

Bangladesh

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে বগুড়ার দিকে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *